দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় অপহরণ ও ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় নাগরিক টিভির হিলি প্রতিনিধি তাহাকিক হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাকিমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জীবনানন্দ নামে এক ব্যক্তিকে অপহরণ করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আটকে রেখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমে পুলিশ এর আগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
ওসি জাকির হোসেন বলেন, তাহাকিক হাসান এ মামলার এজাহারভুক্ত আসামি। তদন্তে অপহরণের ঘটনায় তার সম্পৃক্ততার সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।